দেশজুড়ে

নীলফামারীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন পালিত হয়েছে নীলফামারীতে।

সোমবার (১৮ অক্টোবর) স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

বিনম্র শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী, জনাব এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল), মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও সংবাদ