মাগুরা

মাগুরা প্রেসক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিন রহমান, মাগুরা: মাগুরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের নিয়ে ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাগুরা জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সভায় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ তালিকাভুক্ত সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন, পেশাগত মানোন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ