দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীকে গ্রেফতারের দাবিতে শুক্রবার মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসুচি পালিত হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কটুক্তিকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ