দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে ১৩ জনের প্রাণহানি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৮৯ জন শনাক্ত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

এই বিভাগের আরও সংবাদ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জন শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় ১ হাজার ৬০১ নমুনা পরীক্ষায় ৩৮৯ জন পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলায়। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জন শনাক্ত হন।

তিনি আরও জানান, বরিশালে ১৫২, ঝালকাঠিতে ২৪, পিরোজপুরে ২০, পটুয়াখালীতে ৪৪ এবং বরগুনায় ১৬ জন শনাক্ত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ