নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন লুটপাট, দায়ভার নিচ্ছেন না স্থানীয়রা


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ১৯৩৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়া চরউত্তরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সময়ের মূল ভবনটি পুরানো হয়ে ঝুকিপূর্ণ হওয়ায় পূর্বের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন করে আরকটি স্কুল ভবন নির্মিত হয়। পরিত্যক্ত ঘোষণা করার সময় বিদ্যালয়ের ভবনটির দরজা, জানালা, গ্রীল সহ চতুর্দিকে ঈট বেষ্টিত ছিলো।কিন্তু ভবনটি পরিত্যক্ত ঘোষণার কয়েক দিনের মধ্যে বিদ্যালয়ের ভবনটির টিনের অর্ধেক চাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কে বা করা ভবনটির ঈট, দরজা, জানালা, গ্রীল খুলে নিয়ে গেলো তা কারো জানা নেই। বর্তমানে ভবনটি আরো বেশি ঝুকিপূর্ণ হয়ে দাড়িয়ে আছে। যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
বলছিলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরউত্তরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটির কথা।
পরিত্যক্ত ঘোষণার পর নিলাম হওয়ার সুযোগেই দিলো না দূর্বৃত্তরা। এর আগেই ভবনের চারপাশ ও ভিতরের দেওয়াল ভেঙে ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের টিন খোলে নেওয়ার লুটপাট করে নিয়ে গেছে।
স্থানীয়রা এর দায়ভার নিতে নারাজ। তারা জানান, কে বা কাহারা রাতের আধারে ভবনের বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে তারা কিছুই জানেন না। তাদের অভিযোগ,বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসিনতার সুযোগে এমনটি হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটির চারপাশ ও ভিতরের দেওয়াল ভাঙা। ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের কিছু টিন খুলে নিয়ে গেছে কতিপয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক মো. রুহুল আমিন বলেন, আমি ২০১৮ সালের শেষের দিকে এ বিদ্যালয়ে যোগদান করেছি। তার আগেই বিদ্যালয়ের এমন অবস্থা হয়েছে। পরিত্যক্ত ভবনটি নিলাামে দেওয়ার জন্য আমি লিখিতভাবে জানিয়েছি।
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।



