দেশজুড়ে

মোহনপুরে কোভিড-১৯ করোনার গণ টিকা কেন্দ্র পরিদর্শন

রিপন আলী, রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আজ সকাল ১০ টার সময় ৭ টি কেন্দ্রে পুরুষ ও মহিলাদের মাঝে প্রায় ৪২০০ জনের মাঝে কোভিড-১৯ করোনার সিনোফার্মা টিকা প্রদান করা হয় এবং সকাল থেকে জন সাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর,জেলা প্রশাসক আব্দুল জলিল,উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আল- আমীন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবীর।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় তার সাথে ছিলেন ডা: নাসিম পারভেজ,ডা: হাসানুল জাহিদ,ডা: রাশেদুল ইসলাম,ডা: নাদিম মুস্তফা, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, আজাহারুল ইসলাম বাবলু, খলিলুর রহমান, আল মোমিন শাহ গাবরু, এমাজ উদ্দিন খান, ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল

এই বিভাগের আরও সংবাদ