করোনায় একদিনে কোন জেলায় কতজনের মৃত্যু

বৈশ্বিক করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৭৫ জন মারা গেছেন এবং সর্বনিম্ন ৮ জন করে মারা গেছেন রংপুর ও ময়মনসিংহ বিভাগে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোন জেলায় কতজন মারা গেছেন তার সংখ্যা বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল-
ঢাকা বিভাগ
ঢাকা মহানগরে ৩১, ফরিদপুরে ৫, গাজীপুরে ৪, গোপালগঞ্জ ২, কিশোরগঞ্জে ৬, মাদারীপুর ২, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ২, নারায়ণগঞ্জ ৫, রাজবাড়ি ৪, টাঙ্গাইল ৭।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলায় ৪ জন, নেত্রকোনায় ২, জামালপুর ১, শেরপুর ১।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম জেলায় ১৭ জন, রাঙামাটি ১, খাগড়াছড়ি ২, ফেনী ২, নোয়াখালী ১০, লক্ষ্মীপুরে ২, চাঁদপুরে ১৪, কুমিল্লা ২৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন মারা গেছেন।
রাজশাহী বিভাগ
নাটোর ২, বগুড়ায় ১১, পাবনায় ১, সিরাজগঞ্জে ২ জন মারা গেছেন।
রংপুর বিভাগ
রংপুর জেলায় ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১, দিনাজপুরে ৪ জন মারা গেছেন।
খুলনা বিভাগ
খুলনা জেলায় ৫ জন, বাগেরহাট ২, যশোরে ৫, ঝিনাইদহে ৮, মেহেরপুরে ৫, নড়াইল ১, কুষ্টিয়ায় ৮ ও চুয়াডাঙ্গায় ২ জন মারা গেছেন।
বরিশাল বিভাগ
বরিশালে ৮, পটুয়াখালি ৬, ভোলা ৫, বরগুনা ১ জন মারা গেছেন।
সিলেট বিভাগ
সিলেট জেলায় ১০, মৌলভীবাজারে ৩ ও হবিগঞ্জে ৩ জন মারা গেছেন।



