দেশজুড়ে

ধামরাইয়ে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৫৭০০ টাকা জরিমানা

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সরকারের ঘোষিত লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৬টি মামলায় পচিঁশ হাজার সাত শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন।

সোমবার (২’আগষ্ট-২০২১) দিনিব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন।

ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় ধামরাই বাজারে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান সিদ্দিকী সুপার মার্কেটে দোকার,খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্য করে অকারণে ঘোরাঘুরির দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।

এ’সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২৬টি মামলায় পচিঁশ হাজার সাতশত টাকা জরিমানা করেছে।

এ’বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন সারাদেশে পালিত হচ্ছে। লকডাউনের সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি। লকডাউনের শেষদিন পর্যন্ত আমরা মাঠে আছি বিধিনিষেধ বাস্তবায়নে এ’অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ