দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৩২

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৪ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৯, শিবগঞ্জে ১৮, গোমস্তাপুরে ৩, নাচোলে ১ ও ভোলাহাট উপজেলায় ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৩৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৪ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ রোববার সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

জেলায় এ পর্যন্ত মোট ৪৭৯১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৪২৯৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২২৯ জন।

এই বিভাগের আরও সংবাদ