দেশজুড়ে

করোনায় ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃ’ত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

মঙ্গলবার (২০ জুলাই) করোনায় মৃতের সংখ্যা ছিল ২০০ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ৫৭৯ জন।

এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন এবং ১৯ জুলাই ২৩১ জন গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

এই বিভাগের আরও সংবাদ