শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাঁধা, সাঁড়াশি অভিযানে আটক ৫


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর নলুয়া ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী বাধা দেন। এতে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শাহজাদপুর থানা পুলিশের বিভিন্ন অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত নন এমন সাধারণ মানুষকে হয়রানি বা গ্রেফতার না করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।





