জাতীয়

শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইটে আগুন, নামানো হলো যাত্রীদের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের বিমানে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

রবিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

এদিকে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। তবে প্রাথমিকভাবে উড়োজাহাজটির ব্রেক থেকে ধোঁয়া বের হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ