ক্যাম্পাস

কুয়েটে দুই শিক্ষার্থীর ভুল-বোঝাবুঝির অবসান, পুনঃপ্রতিষ্ঠিত বন্ধুত্ব

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে সাময়িক ভুল-বোঝাবুঝি ও অভ্যন্তরীণ মতপার্থক্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী এর সভাপতিত্বে তাঁর দপ্তরে ‘পারস্পরিক মতবিনিময় ও সমঝোতা সভা’ অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকসহ দপ্তরের শিক্ষকবৃন্দ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ, লালন শাহ হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট এবং অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় উভয় শিক্ষার্থীর বক্তব্য ও মতামত গুরুত্বসহকারে শোনা হয়। পারস্পরিক আলোচনা, আন্তরিকতা ও উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝির অবসান ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

সভায় সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী ভবিষ্যতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা অতীতের মতপার্থক্য পেছনে ফেলে একে অপরের প্রতি আন্তরিকতা ও বন্ধুত্ব বজায় রেখে ভবিষ্যৎ পথচলা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এদিকে, অনাকা•িক্ষত ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারমাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত তথ্য ছড়িয়ে পড়ে। এসব তথ্য প্রকৃত পরিস্থিতির যথাযথ প্রতিফলন ছিল না। পরবর্তী সময়ে উভয় শিক্ষার্থীর পারস্পরিক সমঝোতা, আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের সব অনাকা•িক্ষত ঘটনা থেকে দূরে থাকবে এবং নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাংক্ষিত ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বর্তমানে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক, সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বসুলভ পরিবেশ বিরাজ করছে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর ও সমৃদ্ধ হবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

এই বিভাগের আরও সংবাদ