মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় জাহাজ থেকে সরকারি গম চুরি; আটক ৬


সুমন,স্টাফ রিপোর্টারঃ বিদেশি জাহাজে করে সমুদ্র পথে একটি গমের চালান মোংলা বন্দরে আসার সময়ে বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম লাইটারে করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ অভিযানে গম ও একটি কার্গো জাহাজ সহ ৬ জনকে আটক করেছে এসআরবি-৬। বুধবার (২৫ নভেম্বর) রাতে এসআরবি-৬ এ তথ্য জানান।
এসআরবি-৬ জানায়, মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় একটি বিদেশি জাহাজ থেকে থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম বাংলাদেশী অন্য একটি লাইটার জাহাজে আনলোড করে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোংলায় জাহাজ থেকে চোলাইকৃত গম যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আর দুপুরে যৌথ অভিযানে নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান পরিচালনা করে বিদেশ থেকে আমদানিকৃত আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম ও একটি কার্গো জাহাজসহ ৬ জনকে আটক করে এসআরবি-৬। আটককৃতরা হলেন, আব্দুর রহমান (২২), হায়াতুল ইসলাম (২৪), নয়ন (১৯),রায়হান উদ্দিন (২৪),খালিদ হাসান (২৫), হাসান ইসলাম (২৩)। তারা মাগুড়া, ঝালকাঠি,নড়াইল,ফরিদপুর ও নোয়াখালীর বাসিন্দা।
আটককৃত আসামী ও জব্দকৃত গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগর এর কছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান।





