দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি


দিনাজপুরে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। তবে দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টায় জানানো হবে।
এদিকে, একই দিন সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১, সৈয়দপুরে ১৬ দশমিক ৬, রংপুরে ১৭ দশমিক ৭, নীলফামারীর ডিমলায় ১৭ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ১৫ দশমিক ৪, নওগাঁর বদলগাছীতে ১৫ দশমিক ৪, বগুড়ায় ১৭ দশমিক ৪, পাবনার ঈশ্বরদীতে ১৬ দশমিক ৫, রাজশাহীতে ১৬ দশমিক ০, যশোরে ১৫ দশমিক ৮ এবং চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।





