ব্রাহ্মণবাড়িয়া
বরিশল ইউপির আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আধুনিক ও দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মিত হলে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের নাগরিক সেবা প্রাপ্তি সহজতর হবে।
এই অবকাঠামোগত উন্নয়নকে ভিত্তি করে আগামী দিনে বরিশল ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।





