খুলনা
দুই হাজার টাকার জাল নোটসহ খুলনায় গ্রেপ্তার ১


খুলনা ব্যুরো :খুলনায় দুইটি এক হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মোঃ সোহান শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টা ৩৫ মিনিটে খুলনার লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহান শেখ গোপালগঞ্জ সদর থানার ঘোষেরচর এলাকার বাসিন্দা। তিনি মোঃ কাবিল শেখ ও শাহিনার ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের দুটি বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।##





