হিলি পাবলিক স্কুলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী পালিত


হিলি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ র্যালি, আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্যে দিয় দিনাজপুরের হিলি পাবলিক স্কুলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়।

র্যালিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এরপর কেক কেটে প্রতিষ্ঠানের রজতজয়ন্তী উদযাপন করা হয়।
হিলি পাবলিক স্কুলের পরিচালক মুনতাসির নির্ঝর অর্ক ,হিলি পাবলিক স্কুলের অধ্যক্ষ রাফেউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর গত ২৫ বছর ধরে হিলি পাবলিক স্কুল এই অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে অবদান রাখছে। আগামীতেও প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।





