ঘূর্ণিঝড়ের রাতে জন্ম; সেই সিডরের বয়স ১৯


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুপার সাইক্লোন সিডর আঘাত হেনেছিল ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলজুড়ে তান্ডব চালায় সিডর। সেই ভয়াল ঘূর্ণিঝড়ের রাতে মোংলার চিলা এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে জন্ম নেয় এক শিশু। ঘূর্ণিঝড়ের নামে তার নাম রাখা হয় সিডর সরকার। সেই ছোট্ট শিশু সিডর সরকার এখন ১৯ বছরে যুবক।
দারিদ্র্য আর শত প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা এই যুবকের স্বপ্ন, পরিবারের অভাব মেটানো। স্থানীয়রা জানান, প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের সেই রাতে আশ্রয় নিতে মোংলার চিলা গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন সন্তানসম্ভবা গৃহবধূ সাথী সরকার। সেই আশ্রয়েড কেন্দ্রে জন্ম হয় তাই তাঁর ছেলের নাম রাখা হয় সিডর সরকার। জন্মের তিন বছর পর সিডর ও তার বাবাকে রেখে অন্যত্র বিয়ে করেন সাথী সরকার। এরপর থেকে বাবার পরিবারেই বড় হয়েছে সিডর সরকার।
দারিদ্রতার কষাঘাতে পড়াশোনায় এগোতে পারেনি সিডর। হয়নি। এসএসসির ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় পরীক্ষায় দিতে পারেনি। সেই থেকে থেমে যায় সিডরের পড়াশোনা। পরে সংসারের অভাব মেটাতে মোংলা ইপিজেডের একটি কারখানায় কয়েক মাস কাজ করেছি। এখন সেই চাকরিও নেই বলে জানান সিডর সরকার। সিডরের পিতা জর্জি সরকারের এক হাত ভাঙ্গা। তবুও জীবন জীবিকার তাগিদে সমুদ্রের মাছ ধরতে যেতে হয় বাবাকে। বর্তমানে বাবা সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণের কাজে নিয়োজিত রয়েছেন। সৎ-মা অনিতা সরকার মোংলা ইপিজেডের একটি কারখানায় কাজ করেন।
অনিতা সরকার জানান, প্রায় তিন বছর বয়স থেকে সিডরকে মাতৃ স্নেহে বড় করছেন। আমার নিজের কোনো সন্তান নেই, নিজের সন্তানের মতোই তাকে বড় করেছি। অনেক এনজিও সিডরের পাশে দাঁড়াতে এসেছিল। অনেকে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেউ সিডরের পাশে থাকে নি কথা রাখেনি। এই এলাকার অধিকাংশ মানুষ জেলে মৎস্য আহরণ করেই চলে তাদের জীবন জীবিকা। জেলে নয় সিডরের স্বপ্ন বিদেশে গিয়ে উপার্জন করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে।





