ঢাকা

ধামরাইয়ে লোকনাথ মন্দিরে কার্তিক ব্রত উৎসব ঘৃত প্রদীপ প্রজ্বালন উৎসব উদযাপিত

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডে – ঐতিহ্যবাহী কার্তিক ব্রত বা ‘রাখের উপবাস’ উপলক্ষে কায়েতপাড়া লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য ঘৃত প্রদীপ প্রজ্বালন উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ধামরাই ও তার আশ-পাশের কয়েক হাজার নারী ও পুরুষ বাবা লোকনাথ মন্দিরে মনোবাসনা পূর্ণ লাভে বাৎসরিক প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে অংশ নিয়েছে।

১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় ধামরাই কায়েত পাড়ায় মাধব বাড়ি সংগ্লন্ন লোকনাথ ব্রহ্মচারীর মন্দির আশ্রমে দেশ,জাতি ও নিজের মনোবাসনা পূর্ণ করতে কার্তিক ব্রত রাখের উপবাস পালনে বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে অংশ নিয়েছে ধামরাই ও তার আশ-পাশের উপবাসি হাজারো নারী ও পুরুষ। এদের মধ্যে ৯৫ ভাগই অংশ গ্রহন করেছে সব বয়সের নারী।রাত আটটায় প্রদীপ নিভে যাওয়ার পর এ উৎসব শেষ হবে বলে জানান বলেন লোকনাথ বাবার আশ্রম কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার পাল ।

ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অনুষ্টানের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিতি ডাঃ বৃষ্টি ভৌমিক ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী জগন্নাথ ও লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রম কমিটির সাধারন সম্পাদক শ্রী বিশ্বনাথ সরকার বিশু ,ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সুকান্ত বণিক, সহ- সভাপতি নন্দ গোপাল সেন,রাজেশ ঘোষ, ধামরাই মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি প্রাণ গোপাল পাল সহ অন্যান্য বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় বাংলা কার্তিক মাসের তৃতীয় সপ্তাহের শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব পালন করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাধক পূরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত বৃন্দরা।পরিপাটি এই অনুষ্ঠানে হাজারো ভক্ত নারীরা উপবাস থেকে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে তাদের মনোবাসনা পূর্ন লাভে এ উৎসবে অংশ নেন।

আগত ভক্ত বৃন্দরা সারা দিন নির্জলা উপবাস থেকে তাদের ব্রত পালনে পরিচ্ছন্ন বস্ত্র পড়ে বিকেল চারটা থেকে মাধব মন্দির সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গন ও সামনের দীর্ঘ পথ ও মাঠ জুড়ে সাড়িবদ্ধ ভাবে নিরবে মনোবাসনা পূর্নলাভে হাজারো সব বয়সের মেয়েরা প্রার্থনায় বসেন। প্রদীপ জ্বালানোয় সামনে সাজিয়ে রাখা হয় মোমবাতি ও ঘি,তৈল প্রদীপ,দুধ,ফল বাতাসা-মিষ্টি নিয়ে রাত আটটা পর্যন্ত এই ব্রত পালন করার মানসে।

লোকনাথ ব্রহ্মচারী বাবার খরম ভক্তদের দুুধ দিয়ে ধৈত করন শেষে সন্ধ্যায়“মঙ্গল দ্বীপ জ্বেলে দাও” গানের সুরের মূর্ছনায় প্রদীপ প্রজ্জ্বলন করে এক সাথে। অভুত পূর্ব এই প্রার্থনা দৃশ্য ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের এই র্দশ্য।

প্রদীপ প্রজ্জলনের এ সময় মহিলাদের উলু ধ্বনিতে মূখরিত হয়ে উঠে প্রার্থনাস্থল। হঠাৎ করে বিদ্যুৎ বাতি নিভিয়ে মোমের আলোয় এক নির্মল ও অভূতপূর্ব এক পরিবেশের সৃষ্টি করে। এর পর শুরু হয় মনোবাসনা পূর্ণলাভে প্রার্থনা কর্ম। যে পর্যন্ত ঘিয়ের প্রদীপ ও মোমাতি জ্বলবে সে পর্যন্ত কেউ কথা বলবেনা। এ নিয়ম শেষে মন্দির থেকে প্রদানকৃত প্রসাদ রাত আটটার দিকে গ্রহনের পর উপবাস ভঙ্গ করে প্রার্থনারত ভক্তরা সবাই গৃহে ফিরেন।

এ পূর্ন্যময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান অভি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ