গাইবান্ধা

পলাশবাড়ীতে তিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বন্ধের শঙ্কা, বেকার হওয়ার ঝুঁকিতে ১২০ শ্রমিক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে একটি পরিবারের বাধার মুখে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিন উদ্যোক্তার গড়ে তোলা তিনটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন প্রায় ১০০ থেকে ১২০ জন শ্রমিক ও তাঁদের পরিবার।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে অবস্থিত ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স রোস্তম আয়রন মার্টস ও মেসার্স ফাহিম—এই তিন প্রতিষ্ঠানে প্রতিদিন কাজ করেন শতাধিক শ্রমিক। তাঁদের প্রত্যেকের দৈনিক আয় ৮০০ থেকে ১ হাজার টাকা।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শুধু শ্রমিকরাই নন, তাঁদের ওপর নির্ভরশীল পরিবারগুলোও চরম আর্থিক সংকটে পড়বে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুব কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ যখন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তখন পুটিমারীতে তিনটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই বিভাগের আরও সংবাদ