খুলনা

এনসিপি সাংসদ নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

খুলনা ব্যুরো : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে এবং খুলনার দাকোপে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে দলটির জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উক্ত কর্মসূচি পালিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দলের সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। একই সঙ্গে খুলনার দাকোপে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনারও প্রতিবাদ জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ