ঢাকা

ধামরাইয়ে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে বেসরকারি হাসপাতালে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠান সিলগালা ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার মোট ৭টি হাসপাতালে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদূল হক তিতাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলাবাসীর মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য খাতের অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ