খুলনায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ‘সত্য, সরাসরি, সবার আগে’-এই অঙ্গীকার নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। খুলনায় এনপিবি নিউজের বর্ষপূর্তি উদযাপন প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা প্রেসক্লাবে কেক কাটা, মিষ্টিমুখ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিবি নিউজের খুলনা জেলা প্রতিনিধি মো. আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মো. তৈয়ব মুন্সী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান মো. শামীমুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান মোঃ বেলাল হোসেন সজল, দৈনিক প্রবাহ পত্রিকার বার্তা প্রধান মো. মেহেদী মাসুদ খান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান মো. রাজু আহমেদ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মো. নুরুল আমিন, দৈনিক আজকের কালান্তরের বার্তা সম্পাদক মোঃ নুর হাসান জনি, তরঙ্গ নিউজ ও দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি মোঃ আহছানুল আমীন জর্জ, দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মাসুদ আল হাসানসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।



