পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজেদুল ইসলাম আকাশ।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়, বিশিষ্ট সমাজসেবক লায়ন এবং উপজেলা সমবায় ইন্সপেক্টর জাহিদুল ইসলাম।

​সকাল ১১টায় শুরু হওয়া এই আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করা সম্ভব।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সুবিধাভোগী সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ