খুলনা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খুলনা ব্যুরো : যথাযোগ্য মর্যাদায় খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরালাস্থ অস্থায়ী কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা. আবু জাফর মো. সালেহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা শেষে দেশ, জাতি, বিশ্ববিদ্যালয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক রকিবুল ইসলাম খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দপ্তরের উপপরিচালক আসমা খাতুন।

এই বিভাগের আরও সংবাদ