কবীর আহমেদ ভূঁইয়ার সাথে ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


আজ ৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে ঢাকার একটি তারকা হোটেলে ‘ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতি’-এর নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কসবা-আখাউড়া নির্বাচনী এলাকার নন্দিত নেতা এবং আন্তর্জাতিক মিডিয়া AB Media-র সিইও আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
উক্ত সাক্ষাতে ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির নির্বাহী কমিটির সভাপতি বেলাল উদদীন সরকার তুহিন, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ রবি উল্লাহ ভূঁইয়া এমজেএফ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম ভূঁইয়া এবং প্রচার সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আনন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাক্ষাৎকালে আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সাথে সমিতির পরবর্তী কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং এলাকার বিভিন্ন পেশার গুণী ও মান্যগণ্য ব্যক্তিবর্গকে এর সাথে সম্পৃক্ত করার দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।



