নওগাঁ

পোরশায় অবৈধ ২ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের ৪ লক্ষ টাকা জরিমানা

ইসমাইল হোসেন, পোরশা প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সরাসরি নির্দেশনায়, নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা সুলতানা এর নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন এর তত্বাবধানে পোরসা উপজেলায় ০২ টি অবৈধ ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ০৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ০৪/১১/২০২৬ খ্রিঃ তারিখে দুপুর ১২:৩০ ঘটিকার সময় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এর নেতৃত্বে নওগাঁ জেলার পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস্ এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস্ নামক ২টি ইটভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ২ টি মামলা দায়েরের মাধ্যমে মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার ২ টির পুন:নির্মাণ/সংস্কার কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ন আনসার , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ