রাজধানী

তেজকুনিপাড়ায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনসচেতনতা বাড়াতে এক বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির তীব্র নিন্দা জানান এবং এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হাই।

উঠান বৈঠকে তেজকুনিপাড়া এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এলাকায় নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ