রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জন গ্রেপ্তার ও ৪৬ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।সর্বশেষ খবর অ্যাপ

তাদের মধ্যে মিরপুর বিভাগে ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩৬ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে একজন।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ৬টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ ক্যাবল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ