দিনাজপুর
ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সাথে ফুলবাড়ী রাঙামাটি প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলায় আলাদীপুর ইউনিয়নে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহকে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাগণ । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন এর সাথে মত বিনিময় করেন।
মত বিনিময় শেষে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন নির্বাহী অফিসারকে পরবর্তীতে তার প্রতিষ্ঠানে পরিদর্শনের জন্য আহ্বান করেন।



