আখাউড়ায় মন্দিরের চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ২


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গত ১১ অক্টোবর রাত অনুমানিক ১০.৩০ ঘটিকা থেকে ১২ অক্টোবর সকাল অনুমানিক ৭.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় পৌরসভাস্থ ৫ নং ওয়ার্ড রাধানগরের শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি হওয়ার ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে সূত্রোক্ত মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর তাৎক্ষণিক থানার একাধিক টিম অভিযান পরিচালনা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জারু মিয়া প্রকাশ আকবর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদে আখাউড়া রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির বিষয়ে স্বাীকার করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানায় যে, এ চুরির ঘটনার বিষয়ে তাহার সাথে আকাশ মালদার প্রকাশ হাসিব জড়িত আছে। আটককৃত আসামী জারু মিয়া প্রকাশ আকবর হোসেন এর স্বীকারোক্তি মতে এরপর আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮)কে অভিযান পরিচালনা করে আটক করা হয়।
আটককৃত আসামী জারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০) এর নিজ বাড়ী থেকে চোরাইকৃত ২ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং ৪ টি এমিটেশনের মুকুট, ২টি বাঁশি, ১ টি চাঁদ, ১টি রুপার চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে পলাতক আসামী তাজুল ইসলাম এর আখাউড়া উপজেলার মসজিদপাড়াস্থ ভাঙ্গারি দোকান থেকে রাধা রানী পিতলের বড় মূর্তি ১টি, গৌর নিতাই পিতলের মূর্তি ২টি, গোপালের ছোট পিতলের মূর্তি ১টি, ১টি পিতলের কাশি, পিতলের গাঁছা ১টি, ১টি পিতলের পঞ্চ প্রদীপ, ৩ জোড়া পিতলের করতাল, ১টি তামার বাটি, ছোট বড় ২টি তামার কোসাকুসি, ১টি পিতলের প্রদীপ দানি, ১টি পিতলের শঙ্খ রাখার স্ট্যান্ড উদ্ধার করা হয়।
আসামীরা হলেন – জারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০), পিতা-লাল মিয়া, বড় বাজার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮), পিতা- নজরুল মালদার, মালদারপাড়া (মালদার পাড়া), আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পলাতক তাজুল ইসলাম (৬২), পিতা-মৃত আবদুল হামিদ, নুনিয়া, ইউপি-শাহরাস্তি, শাহরাস্তি, চাঁদপুর, এ/পি মসজিদপাড়া (নিয়াজ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া), আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে (মামলা/জিডি): আখাউড়া থানায় মামলা নং-১০, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; করা হয়।



