ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান মিয়া ওই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মিজান মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মিজান মিয়া নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তার নামে থানায় একটি মারামারির মামলা রয়েছে।

সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও সংবাদ