ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে খুলনায় সভা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করবেন। উক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল কর্মকর্তাদের নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশানের সম্মেলনকক্ষে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকরি হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক, সিপিপি, স্কাউটস, রোভার স্কাউটসহ কমিটির সদস্যরা অংশ নেন।



