সাংবাদিক দিদারুল আলমের মায়ের ইন্তেকালে এমইউজে, খুলনার শোক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দৈনিক খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর খুলনা প্রতিনিধি এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য শেখ দিদারুল আলমের মা হাজরা খাতুন (৮৬) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি, খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও খুলনা ওয়াসা বোর্ডের সদস্য আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে, অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব ও ড. মো. জাকির হোসেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা হাজরা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





