বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ খলিলুর রহমানের সঙ্গে গত ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও গ্লোবাল এক্সটেনশন টিম (GET) কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ খলিলুর রহমানের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি আন্তর্জাতিক ম্যাগাজিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন তরঙ্গ নিউজ এর প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন দেলোয়ার হোসেন।
এ সময় উভয়ের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, মানবসেবামূলক কার্যক্রম এবং লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক উদ্যোগ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।



