দিনাজপুর

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক-১

হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশিদ (৩৫) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার সকালে পাঁচবিবি সীমান্তের শালুয়া এলাকা থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত মামুনুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

শুক্রবার বিকেল ৫টায় প্রেসবিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল লতিফুল বারী।

তিনি বলেন, আটককৃত ব্যক্তি ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্য সীমান্তের দিকে যায় এসময় তার গতিবিধি সন্দেহজনক তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করে এবং ধান ক্ষেতের কাঁদার মধ্য লুকায়িত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২২ ক্যারেট স্বর্ণের বার ১০টির সর্বমোট ওজন ১০১ ভরি ০৯ আনা ০২ রতি (০১ কেজি ১৮৫ গ্রাম)। আনুমানিক সিজার মূল্য- ২,২৭,৮৩,০০০/- (দুই কোটি সাতাশ লক্ষ ত্রিরাশি হাজার) টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

এই বিভাগের আরও সংবাদ