দিনাজপুর

ঘোড়াঘাট এইচএসসি ও সমমান পরীক্ষায় দেবেন ১২১৯ জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি সমমানের পরীক্ষায় ১২১৯ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলার ৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২১৯ জন পরীক্ষা অংশ নেবেন। এর মধ্যে এইচএসসি-ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ২৫৭ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫৭ জন, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৬ জন, আলিম পরীক্ষার্থী উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২০৪ জন । এইচএসসি (বিএমটি) ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে ১১২ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭ জন ও পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ২২৬জন ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ