দিনাজপুর
খানপুর সীমান্তে অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক জব্দ


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেন।
শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২ লক্ষ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।



