মুন্সীগঞ্জের ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ৩১ জন পেলেন বাইসাইকেল


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন মারিয়ালয় গ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু কিশোর;বাইসাইকেল পেয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩১ জনের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে।
মাড়িয়ালয় গ্রামবাসীর উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদ মোট চারটি জামে মসজিদে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক আলহাজ বিল্লাল হোসেন কাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।
এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, সহ এলাকাবাসী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউপি সদস্য মোঃ মস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



