ধামরাইয়ে স্বপ্নডানা প্রকল্পের লাইব্রেরি ও শিশুদের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্বপ্নডানা প্রকল্পের উদ্যোগে লাইব্রেরি কার্যক্রম এবং শিশুদের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নডানা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা শিশুদের শিক্ষার প্রসার, বইপড়া অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন বলেন, শিশুদের সৃজনশীলতা ও জ্ঞান বিকাশে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, স্বপ্নডানা প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।



