ঠাকুরগাঁও

দেশের ক্ষতি করতে চায় এমন বিভ্রান্তিকারীদের প্রতিহত করতে হবে: ডা. আব্দুস সালাম

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: “একটি দল দেশকে বিভ্রান্ত করার ও দেশের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও প্রতিহত করবো, যেন তারা দেশের কোনো ক্ষতি করতে না পারে।”

শুক্রবার ১৯ জুন ৪টার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো: আব্দুস সালাম।

হরিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, স্কুল ব্যাগ ও বিভিন্ন সরকারি প্রণোদনা বিতরণ করা হয়।

শিক্ষা ও উন্নয়নে সরকারের অঙ্গীকার
বক্তব্যে এমপি সালাম দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি প্রান্তে গিয়ে সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক (ফ্রি) করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং দেশের উন্নয়নের জন্য নিজেদের নিয়োজিত করো। এই যাত্রায় বিএনপি সরকার সবসময় তোমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে।

তিনি আগামীতে হরিপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী নিশ্চিত করার পাশাপাশি দুপুরে ‘মিড-ডে মিল’ চালু করার ঘোষণা দেন। এছাড়া ঠাকুরগাঁও-২ আসনে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জমকালো অনুষ্ঠান ও সামগ্রী বিতরণ
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি
সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ডা. হাসিনা আফরোজ, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের, অবসরপ্রাপ্ত কর্নেল জাহাঙ্গীর আলম।

এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ডা. আব্দুস সালাম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন। সবশেষে তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ফল মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ