ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য দুটি দ্বিতল বাসের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টারঃ বুধবার (১৭ জুন-২০২৬) ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ইফতেখার হাসান, অধ্যক্ষ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা।
শিক্ষার্থীদের জন্য এই নতুন সংযোজন কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরপর ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি মহোদয়।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ,বিএনপির ঢাকা জেলা শাখার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



