দিনাজপুর

হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হিলি প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেল ১২টায় বোয়ালদার ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা ও বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন।

পরে বোয়ালদাড় ইউনিয়নে বিভিন্ন স্থানে এইসব গাছ রোপণ করা হয। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নে ৯ হাজার করে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ