সিলেট

আর রাহমান এডুকেশন ট্রাস্টের আয়োজনে দোয়া মাহফিল সম্পন্ন

৭জুন রবিবার ​আর রাহমান এডুকেশন ট্রাস্টের অন্যতম শুভাকাঙ্ক্ষী জাকারিয়া আলী-জোন্স এবং লায়লা আলী-জোন্স ও তাঁদের পরিবারের সকলের সুস্থতা, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনায় তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টা. মাদ্রাসায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​মাদ্রাসার ছাত্র মাহমুজ হাসানের পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেন ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী ও আল আনসার ফাউন্ডেশন সিলেট-এর সেক্রেটারি হাফিজ জামিল আহমদ সাদিক।

​বক্তব্য রাখেন ইমতিয়াজ হোসেন মাহিন (সভাপতি, আল আনসার ফাউন্ডেশন ও শুভাকাঙ্ক্ষী, আর রাহমান এডুকেশন ট্রাস্ট), হাফিজ জামিল আহমদ সাদিক ( শুভাকাঙ্ক্ষী -আর রাহমান এডুকেশন ট্রাস্ট ও সেক্রেটারি আল-আনসার ফাউন্ডেশন সিলেট),মুফতি সাফওয়ান আহমদ সাহেব (শিক্ষা সচিব, তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টা. মাদ্রাসা)

বক্তব্যে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ-কে এর সম্মানিত চেয়ারম্যান মাও ইমাম নুরুর রহমান সাহেব এর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও উনার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ ক্বারী রেজওয়ান আহমদ সাহেব (প্রতিষ্ঠাতা মুহতামিম, তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টা. মাদ্রাসা), ​হাফিজ মুজ্জামিল হোসেন সাহেব (শিক্ষক),হাফিজ সাইফুল্লাহ খান সাহেব (শিক্ষক),হাফিজ ফারহান আহমদ সাহেব (শিক্ষক), হাফিজ নাজমুল ইসলাম সাহেব (শিক্ষক), হাফিজ মারুফ আহমদ (শিক্ষক) সহ অন্যান্য ওলামায়ে কেরাম ও মাদ্রাসারার্থীবৃন্দ।

পরিশেষে, তা’লীমুল কুরআন ওয়াস্‌সুন্নাহ ইন্টা. মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী সাফওয়ান আহমদ সাহেব-এর আবেগঘন দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। দোয়ায় ট্রাস্টের সকল শুভাকাঙ্ক্ষী ও দেশ-বিদেশের সকলের জন্য মহান আল্লাহর দরবারে খাস রহমত ও বরকত কামনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ