বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত


বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর),প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ‘স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
দিবসটি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, পরিষ্কার পরিচ্ছন্ন, পথচারীদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আলহাজ মোঃ আমিরুল বাহার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ এরঅঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



