ঢাকা

ধামরাইয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার- ঢাকার ধামরাইয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইবাদুল হক জাহিদ।

এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি এবং সানোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হালিম কণ্ঠু।

অনুষ্ঠানে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তাদের প্রতিভা বিকাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ