দিনাজপুর

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ৪ বয়সী দুইজন শিশু নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ৪ বয়সী দুইজন শিশু নিহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিনাজপুর হাইফেন গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের হরিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মো.শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪),দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া গ্রামের মো.আলামিনের মেয়ে আরিফা (৪)। আহতরা নিহত আরিফার মা মোছা.ফরিদা বেগম( ২৫) ও মোঃ আব্দুল্লাহ মা মোছা: দুলালী বেগম (২০)।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ওই স্থানে রাস্তার পাশে পূর্ব থেকে একটি ট্রাক বিকল অবস্থায় ছিল। এসময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সিএনজি যোগে ভাদুরিয়া যাওয়ার পথে হরিপাড়া বাজারে ট্রাকের পিছনে যাত্রীবাহী সিএনজি স্বজোরে ধাক্কা দিলর ঘটনাস্থলেই সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ আহতদের গুরুত্বের অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ওসমানপুর) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশু আব্দুল্লাহ ও আরিফাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন শিশুদের মাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান নিহত ও আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দূঘর্টনার পর ট্রাক নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ