দিনাজপুর

দিনাজপুরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:  সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর সহবিরামপুর,কাহারোল,বিরল ও চিরিরবন্দর উপজেলার বেশ কিছু গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।

এই বিভাগের আরও সংবাদ

আজ বুধবার (২৭ মে) সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো.আব্দুর রাজ্জাক।

নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন।এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এছাড়াও দিনাজপুরের বিরামপুর,কাহারোল, বিরল ও চিরিরবন্দর উপজেলার কিছু গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে কয়েক শ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ