কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে কৃষাণ-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন স্তরের কৃষাণ ও কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্টিত হয়েছে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা অডিটরিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন, পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। পার্টনার স্কুল ফিল্ড এর অর্ধ শতাধিক কৃষাণ-কৃষাণী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কংগ্রেসে অংশ নেয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন, একদিকে জনসংখ্যা বৃদ্ধি অন্যদিকে জমির পরিমাণ কমে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত এ কাজ করছে কৃষি অধিদপ্তর। উত্তম কৃষি চর্চার উদ্দেশেই কৃষকদের ট্রেনিং করানো হচ্ছে। আমরা গ্যাপ পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করলেই আমরা বিদেশে সবজি ও ফলমূল রপ্তানি করতে পারবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, কৃষিবিদ রেবা বেগম, কৃষাণি স্বপ্না বেগম, লোকমান হোসেন প্রমূখ। উদ্বোধনী আলোচনার পর দিনব্যাপী কৃষাণ ও কৃষাণীদের ট্রেনিং করানো হয়।

এই বিভাগের আরও সংবাদ